স্পোর্টস রিপোর্টার প্রায় ছয় বছর আগে নির্বাচক কমিটির সদস্য হিসেবে কাজ শুরু করেছিলেন।
কালক্রমে এখন তিনি প্রধান। কিন্তু দীর্ঘ এই সময়ে কখনো এই পরিস্থিতির
মুখোমুখি হতে হয়নি। সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক আকরাম খান কষ্টের
হাসি হেসে নিজেই বললেন, 'এতো কঠিন সময়েপুরোক্যারিয়ারেই
কখনোপড়েছিবলেমনেহয়
না। এখন তা বিকল্পও শেষ হতে চললো। আমার হাতের অর্ধেকের বেশি গুরুত্বপূর্ণ খেলোয়াড় এখন ইনজুরিতে। কী এক অদ্ভুত সময় যে চলছে!' আসলেই এক অদ্ভুত সময়ের ভেতর পড়ে গেছে বাংলাদেশ। একদিকে মাঠে যখন দল মোটামুটি সন্তোষজনক পারফরম্যান্স করছে; তখনই মাঠে ও মাঠের বাইরে চলছে ইনজুরির মিছিল। আর এই মিছিলে দ্বিতীয়বারের মতো নাম লিখিয়ে শনিবার রাতে আবার আঙুলের ইনজুরিতে পড়েছেন তামিম ইকবাল। শ্রীলঙ্কার
বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই প্রায় তিন বছর পর আন্তর্জাতিক
ক্রিকেটেসেঞ্চুরিকরাতামিম
পয়েন্টেফিল্ডিংকরতেগিয়েবুড়োআঙুলেচিড়
ধরিয়ে ফেলেছেন। রাতেই এক্স- রেতে জানা গেছে, এই সিরিজ অন্তত আর খেলা হচ্ছে না এই বাঁহাতি ওপেনারের। সবকিছু ঠিক থাকলে আজই দেশে ফিরে আসার কথা তামিমের। আর তার বদলী হিসেবে আজই ফ্লাইট ধরতে পারেন এখনও অভিষেকের অপেক্ষায় থাকা সামসুর রহমান শুভ। তামিম বিপিএলের সময় থেকেই আঙুলের ইনজুরিতে ভুগছিলেন। সেই
ইনজুরি সেরে গেলেও প্রবল ব্যথায় শ্রীলঙ্কা এসেও অনুশীলন ম্যাচ ও গল টেস্টে খেলা হয়নি তার। এরপর
কলম্বোটেস্টেভালোশুরু
করেছিলেন। আর হাম্বানটোটায় প্রথম ওয়ানডেতেই পেয়েছেন সেঞ্চুরি। কিন্তু বিপত্তিটা হয় ফিল্ডিং করার সময়। কুশল পেরেরার তীব্র গতির একটা শট আটকাতেগিয়েআঙুলেচোট
পান তিনি। প্রশ্ন উঠেছে এরকম ইনজুরির ঝুঁকিতেথাকাতামিমকেপয়েন্টেফিল্ডিংকরানোঠিক
হয়েছে কি না! সে প্রশ্ন অবশ্য তামিম তুললেন না। তিনি এক্স- রে করানোর পর শুধু দীর্ঘশ্বাস
ছেড়ে বললেন, নিশ্চিতভাবেই
তাকে অন্তত দেড় মাস মাঠের
বাইরে থাকতে হবে, 'এই
ইনজুরি সেরে উঠতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগে। পরশুদিন (আজ) ঢাকায় ফিরে যাবো। তারপর এমআরআই করানো হবে। তবে নিশ্চিত যে, ফ্রাকচারই হয়েছে।' এর আগেই সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, শাহরিয়ার নাফীস, এনামুল হক জুনিয়র, নাঈম ইসলাম, সফিউল ইসলাম, নাজমুল হোসেনরাশ্রীলঙ্কাসফরের
দল থেকে শ্রীলঙ্কায় আসার আগেই বা এসে ইনজুরির ছোবলে বাদ পড়েছেন। প্রত্যেকের বিকল্প খেলোয়াড়
খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যাওয়া আকরাম খান একটা কথাই বললেন, 'খারাপ সময়। অনেক ব্যাখ্যাই দেয়া যায়; কিন্তু আমি বলবো— এটা আমাদের জন্য খুবই খারাপ একটা সময়। এর মধ্যেও
ছেলেরাযেভালোপারফরম্যান্স
করছে; সেটাই অনেক বড় প্রাপ্তি।'